শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

৪৪।প্যারাডক্সিক্যাল সাজিদ








সময় পাল্টেছে। পাল্টেছে মানুষের চাহিদা। সাথে সাথে মানুষের মধ্যে জানার আগ্রহ বেড়েছে অনেক। পরিবেশ, সমাজ, রাজনীতি ধর্ম সব কিছু নিয়ে আমরা এখন অনেক সচেতন। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে সবাই এই চলার পথে নানান মানুষের নানান মতের সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত। এই মতামতের বিচার-বিশ্লেষণ দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় কারো বিশ্বাস পাল্টে যাচ্ছে , ইন্টারনেট আর প্রযুক্তির কল্যাণে আমরা নতুন অনেক কিছু জানছি যা হয়ত আগে জানতাম না। জানাটা আমাদের কাউকে আত্মবিশ্বাসী করছে কাউকে করছে সংশয়বাদী। প্রতিনিয়ত মনের মধ্যে জন্ম নিচ্ছে নানান প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় কিলবিল করে সে  সব প্রশ্ন। এটা কি সত্যি এরকম এটা এমন কেন? এটা আসলে কী হতে পারে এই জাতীয় নানান রকম প্রশ্ন দিয়ে আমরা প্রায়ই জর্জরিত হই। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি নিজেও এসবের মুখোমুখি হই। এসবের উত্তর খুঁজতেই নিজেকে ডুবিয়ে রাখি জ্ঞান রাজ্যে। পদার্পণ করি  শেখার আশায়। একসময় ভাবলাম এ প্রশ্নগুলো তো আমার একার নয় আমার মত অনেকের আমি যতোটুকু জেনেছি যে বুঝেছি অন্যদের জানিয়ে দেওয়া আমার কর্তব্য।আমি সম্পুর্ন জানি না অনেক কিছুই আমার অজানা তবে যেটুকু আমি জেনেছি তা অন্যদের জানাতে আমি সামনে নিয়ে এলাম সাজিদকে। সাধ্যমত প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করে সে জানে তার অনেক সীমাবদ্ধতা আছে। তবুও সে চেষ্টা করে।লেখালেখির মূল অনুপ্রেরণা সম্মানিত পাঠকবৃন্দ কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এ প্রায়শই যাদের জন্য বইটি যদি তাদের  সামান্য উপকারেও আসে তবেই আমার আমাদের শ্রম সার্থক হবে।

 ডাউনলোড লিঙ্কঃ


রবিবার, ২৩ মার্চ, ২০১৪

৪৩।ইসলামের ডাক







আমরা আসলে এক কঠিন সময়ের আবর্তে জীবন কাটাচ্ছি।এখানে ভাল মন্দ নির্ধারনে সমসাময়িক সমাজ এর রীতিনিতি বেশী প্রচলিত।সবাই মিলে খারাপ কিছু করলে সেটাই ঠিক হয়ে যাচ্ছে।অথচ ইসলামের শিক্ষা এটা না।আমাদের জন্য হযরত মুহাম্মদ ( সাঃ) যে জীবন আদর্শ রেখে গেছেন সেটাই সঠিক। এই আদর্শ সঠিকভাবে মেনে চলতে ইসলাম এর সঠিক অনুভূতি প্রয়োজন। এই বইয়ে ইসলাম সম্পর্কে সঠিক অনুভূতি বাড়ানোর জন্য প্রফেসর মুহাম্মদ হামিদুর রহমান এর জ্ঞানদিপ্ত বয়ানের কিছু সংকলন করা হয়েছে।যা আসা করি পাঠকদের অন্তরকে নতুনভাবে ইসলামে উজ্জীবিত হতে সহায়তা করবে। 


ডাউনলোড লিঙ্ক-

                    ফাইল সাইজ ১৫ মেগাবাইট 

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

৪২।আসহাবুল কোরআন









আসা করি সবাই ভাল আছেন।আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাকে একটা লম্বা সময় পর আপনাদের আর একটা ইসলামিক বই শেয়ার করার সুযোগ করে দিয়েছেন।আজকে আপানাদের সাথে যে বইটি শেয়ার করব তার নাম আসহাবুল কোরআন,বইটি সাজানো হয়েছে কোরআনের কিছু কাহিনী দিয়ে যেমন এর একটা কাহিনি শুরু হয়েছে এইভাবে আমি নূহ (আঃ) বলছি.........
আসা করি বইটা আপানাদের ভাল লাগবে।

 ডাউনলোড লিঙ্ক-

সোমবার, ২৬ মার্চ, ২০১২

৪১।কিসরার মুকুট




কিসরার মুকুট সাহাবা জীবনের আলোকময় কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে।আসা করি পাঠকের ভাল লাগবে।বইটির একটি ঘটনার সামান্য অংশ তুলে ধরা হল-
আবদুল্লাহ ইবনে যুবায়ের রা বর্ম খুলে সেলোয়ার পরলেন।তারপর মায়ের নিকট দোয়া প্রার্থনা করলেন।তখন আসমা বিনতে আবূ বকর(রাঃ) হাত তুলে এই বলে দোয়া করলেন ,হে আল্লাহ নিঃসীম রাতে যখন মানুষ আয়েসী ঘুমে অচেতন থাকত সে সময় তার নামাজ ও রোনাজারিকে আপনি কবুল করুন।

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

৪০।তোমরা কি ভেবে দেখেছ




আল্লাহ পবিত্র কোরানে বলেন-

আচ্ছা তবে দেখ! যে বীর্য তোমরা পতন কর,তোমরা কি তা সৃষ্টি কর না আমি তার স্রষ্টা ? যে বীজ তোমরা বপন কর সে সম্বন্ধে চিন্তা করেছ কি ?তোমরা কি তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি ? তোমরা যে পানি পান কর সে সম্বন্ধে কি [কখনও ] চিন্তা করেছ ?